Showing posts with label Back-Up. Show all posts
Showing posts with label Back-Up. Show all posts

Tuesday, November 17, 2009

৫০ গিগাবাইটের ওয়েব ড্রাইভ

ফ্রি ওয়েব সাইটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফাইল আপলোডের সীমাবদ্ধতা। এছাড়াও যায়গা কম থাকে। এসমস্য সমাধানে রয়েছে অনেকগুলো অনলাইন ড্রাইভ। কিন্তু এগুলোতেও যায়গা তেমন একটা বেশী দেয় না। ১/২/৫ গিগাবাইটে যদি আপনার না হয় তাহলে একাধিক একাউন্ট খুলেতে হয়। এসমস্যা সমাধান দেবে এড্রাইভ। এখানে ৫০ গিগাবাইট যায়গা পাওয়া যাবে বিনামূল্যে। ফলে ওয়েবে বড় বড় ফাইল হোষ্টিং এর সমাধানের পাশপাশি নিজের গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিরাপদে রাখা যাবে। এজন্য www.adrive.com সাইটে ঢুকে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। আপনি চাইলে এখানে ফোল্ডার তৈরী করে নিতে পারেন, আর একসাথে একাধিক ফাইল আপলোড করা যাবে। এছাড়া ফোল্ডার ধরেও আপলোড করতে পারবেন। আপনার আপলোড করা ফাইলগুলো (এপলিকেশন, মিউজিক, ভিডিও, ফটো, ডকুমেন্ট ইত্যাদি) আপনি শেয়ার দিতে পারেন এছাড়াও ব্যাক্তিগতভাবে রাখা যাবে।

মাইক্রোসফটের ৫ গিগাবাইটের অনলাইন ড্রাইভ

ইয়াহু!, গুগলের পরে মাইক্রোসফট তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যে অনলাইন ড্রাইভ/স্টোরেজ দিচ্ছে। ফলে এমএসএন, হটমেইল, লাইভ মেইলের গ্রাহকরা ৫ গিগাবাইটের ড্রাইভ/স্টোরেজ সুবিধা পারে। স্কাইড্রাইভ নামের এই অনলাইন ড্রাইভে তিনভাবে ফোল্ডার তৈরী করা যাবে। প্রথমত ব্যাক্তিগত যা শুধু ব্যবহারকারী লগইন করার পরে দেখতে পারবে ফলে এখানে ব্যাক্তিগত ফাইল/ডকুমেন্ট রাখা যাবে দ্বিতীয়ত শেয়ার (ইমেইলের মাধ্যমে আপনার পছন্দমত বন্ধুদের। আপনি চাইলে তাদের সম্পাদনার করার ক্ষমতাও দিতে পারেন) দেখতে পারবে এবং তৃতীয়ত পাবলিক এটি যে কেউ দেখতে পারবে। ফলে আপনি আপনার পাবলিক ফাইল/ফোল্ডারটি ওয়েবসাইটের লিংক হিসাবে ব্যবহার করতে পারবেন। স্কাইড্রাইভ পেতে http://skydrive.live.com সাইট থেকে একটিভ করে নিতে হবে। এখানে ফাইল আপলোডের কোন সময়সীমা নেই যা অনান্য অনলাইন ড্রাইভে থাকে। অর্থাৎ আপনার এমএসএন/হটমেইল/লাইভ একাউন্ট যতদিন থাকবে ততদিন আপনার ফাইল সম্পূর্ণ নিরাপদে থাকবে। এছাড়াও মিউজিক, ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি আপলোড করা যাবে যেকোন সাইজের।

সহজেই জিমেইলে ব্যাকআপ রাখা

ইমেইলের অনলাইন ভান্ডারে বিভিন্ন তথ্য রাখা বেশ নিরাপদ। কিন্তু লগইন করে ফাইলগুলো সংযুক্ত (এ্যাটাচ) করা বেশ ঝামেলার। কিন্তু জিমেইল লগইন না করেই কোন ফাইল বা ফোল্ডারে এক ক্লিকেই যদি জিমেইলে পছন্দের ফাইল/ফোল্ডার যুক্ত করে রাখা যেত তাহলে কেমন হতো! জিমেইলর জিড্রাইভ ভালভাবে কাজ না করাতে সাধারণত অনেকই জিমেইলে দরকারী ফাইলগুলো সংযুক্ত করে রাখেন। তবে এজন্য জিমেইলে লগইন করতে হয় এবং ফাইলগুলোকে সংযুক্ত করে নিজের অন্য মেইলে বা উক্ত মেইলেই মেইল করতে হয়। এসবের সমাধান দেবে ব্যাকআপ টু ইমেইল সফটওয়্যার। সফটওয়্যারটি ইনস্টল করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিয়ে রাখলে যেকোন ফাইল বা ফোল্ডারের উপরে মাইসের ডান বাটনে ক্লিক করে Backup To EMail এ ক্লিক করেলেই আপলোড হতে শুরু করবে। ফোল্ডারের ক্ষেত্রে ফোল্ডারটি জিপ (zip) হিসাবে সংযুক্ত হবে। আপলোড হবার পরে তা প্রদেয় মেইলের ইনবক্সে চলে আসবে। ইচ্ছে করলে Backup To EMail মেইলগুলোকে ফিল্টার করে ইনবক্স এড়িয়ে নির্দিষ্ট লেবেলে নিয়ে আসা যাবে। আর পরবর্তিতে অন্য কাউকোতো ফরওয়ার্ড করা যাবেই। মাত্র ১.৭৬ মেগাবাইটের ফ্রি সংস্করণটি www.backup2e.com থেকে ডাউনলোড করা যাবে। তবে সফটওয়্যারটি চালাতে জাভা ইনস্টল থাকতে হবে।

গুগল ডক্সের ফাইল কম্পিউটারে ব্যাকআপ নেওয়া

যারা জিমেইল ব্যবহার করেন তাদের বেশীর ভাগই ফাইল সংরক্ষণ বা ব্যবহারের জন্য গুগল ডক্স ব্যবহার করে থাকেন। গুগল ডক্সের ফাইলগুলো সহজেই ডাউনলোড করা যায় জিডক্সব্যাকআপ সফটওয়্যার দ্বারা। মাত্র ১৯০ কিলোবাইটের ফ্রি এই সফটওয়্যারটি http://code.google.com/p/gdocbackup/ বা http://gs.fhtino.it/gdocbackup থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন (এজন্য অবশ্য ডট নেট ২.০ প্রয়োজন হবে)। এই সফটওয়্যারটি উইন্ডোজের পাশাপাশি লিনাক্সেও চলবে। এবার সফটওয়্যাটি চালু করে জিমেইলের ইউজার, পাসওয়ার্ড দিন এবং কোথায় সেভ করবেন না নির্ধারণ করে সেভ বাটনে ক্লিক করে Exec বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত একাউন্টের ডক্সে থাকা সকল ফাইল (ফোল্ডারসহ) সেভ হবে।