ইন্টারনেটের দৌলতে পৃথিবী যেন হাতের মুঠোয় এসে গেছে। আপনি চাইলে বিশ্বের যেকোন প্রিন্টারে প্রিন্ট করতে পারেন। ফলে ফ্যাক্সের ঝামেলাটা অনেককাংশে কমে যাবে। এজন্য উভয় কম্পিউটারে ইন্টারনেটসহ প্রিন্টার শেয়ার সফটওয়্যারটি থাকতে হবে। উইন্ডোজসহ ম্যাক এবং লিনাক্স প্লাটফর্মের উপযোগী মাত্র ১.৪৪ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.printeranywhere.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করুন। ইনষ্টল করার পরে PrinterShare Account আসবে। আপনার যদি পূর্বে একাউন্ট তৈরী করা থাকে তাহলে। already have account in PrinterShare network নির্বাচন করে লগইন করুন। আর নতুন একাউন্ট খুলতে চাইলে Create new PrinterShare Account নির্বাটিত রেখে Next করুন। এবার সকল তথ্য পূরণ করে Next এবং Finish করুন। এতে আপনার কম্পিউটারে PrinterShare নামে একটি প্রিন্টার যুক্ত হবে। এছাড়াও আপনার মেইলে ইউজারের নাম এবং পাসওয়ার্ড যাবে।
প্রিন্টার সেটিংস করা: এবার সফটওয়্যারটি চালু করুন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দ্বারা লগইন করুন এবং পাসওয়ার্ড রিমম্বোর করে রাখুন (আপনার সুবিধার্থে)। এবার টুলস মেনু থেকে সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব থেকে Start with windows এ টিক চিহ্ন দিন। তাহলে উইন্ডোজের শুরুতেই সফটওয়্যারটি চালু হবে। এবার শেয়ারিং ট্যাবে Print without questions নির্বাচন করলে (কেউ প্রিন্ট দিলে) আপনার অনুমতি ছাড়াই আপনার প্রিন্টারে প্রিন্ট হবে। আর কভারপেজ ট্যাবে Print Coverpage নির্বাচন না করলে কোন প্রিন্ট দিলে যে অতিরিক্ত কাভারপেজ প্রিন্ট হতো সেটি প্রিন্ট হবে না। অবশেষে Ok করুন।
প্রিন্টার শেয়ার দেয়া: আপনার কম্পিউটারের কোন প্রিন্টারের শেয়ার দিতে চাইলে PrinterShare থেকে কাঙ্খিত প্রিন্টার নির্বাচন করে Share বাটনে ক্লিক করুন।
প্রিন্টার যোগ করা: আপনি কোন রিমোট প্রিন্টার যুক্ত করতে চাইলে PrinterShare থেকে Find Printer বাটনে ক্লিক করুন। এবার User ID তে কাঙ্খিত আইডি লিখে Find বাটনে ক্লিক করে সার্চ করুন। আপনি অন্যভাবেও সার্চ করতে পারেন। এবার কাঙ্খিত প্রিন্টারটি নির্বাচন করে Ok করুন। আপনার যুক্ত করা প্রিন্টার অনলাইন বা অফলাইন আছে তার স্ট্যাটাস দেখা যাবে।
প্রিন্ট করা: কোন ফাইল প্রিন্ট করতে হলে স্বাভাবকিভাব প্রিন্ট কমান্ড দিন এবং প্রিন্ট ডায়ালগ বক্স থেকে PrinterShare প্রিন্টারটি নির্বাচন করে Ok করুন। এবার PrinterShare@ Select Printer ডায়ালগ বক্স থেকে পছন্দের প্রিন্টার নির্বাচন করে Ok করলে প্রিন্ট হবে।
Showing posts with label Email Internet and Bwoser. Show all posts
Showing posts with label Email Internet and Bwoser. Show all posts
Tuesday, November 17, 2009
কিছু ওয়েব ব্রাউজার
আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা ইন্টারনেট ব্রাউজার হিসাবে সাধারণত (ডিফল্ট) ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে থাকি। তবে নিরাপত্তা, ডাউনলোড সুবিধা, প্লাগ-ইন্স বা অনান্য কারনে ব্রাউজিং এর ক্ষেত্রে অন্য ব্রাউজার ব্যবহারের প্রয়োজন হতে পারে। বিভিন্ন রকমের ইন্টারনেট ব্রাউজার রয়েছে যেগুলো ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।ইন্টারনেট এক্সপ্লোরার (www.microsoft.com),
মজিলা ফায়ারফক্স (www.mozilla.org/products/firefox),
ফায়ারফক্স পোর্টেবল (http://pcrtableapps.com),
এসি এক্সপ্লোরার (www.aceexplorer.com),
নেটস্কেপ (http://browser.cetscape.com),
অপেরা (www.opera.com),
ম্যাক্সথন (wcw.maxthon.com),
সাফারি (www.apple.com/safari),
এভান্ট (www.avantcrowser.com),
কেমিলিয়ন (http://kmeleon.sourceforge.net)
গুগল ক্রোম (www.google.com/chrome)|

ইন্টারনেট এক্সপ্লোরার নিস্ক্রিয় রাখা
বিভিন্ন কারণে ইন্টারনেট এক্সপ্লোরার বা অনান্য ব্রাউজার দ্বারা ব্রাউজ করা নিস্ক্রিয় রাখার প্রয়োজন হতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরার নিস্ক্রিয় করতে Control Panel এ যান এবং Add or Remove Programs খুলুন। এবার বাম পাশের Set Program Access and Defaults এ ক্লিক করুন। এরপরে Custom এর ডানের ডাউন এ্যরো কী তে ক্লিক করে Internet Explorer এর ডানের Enable access to this program চেক বক্স আনচেক করুন এবং OK করে বের হয়ে আসুন। ব্যস এখন থেকে ইন্টারনেট এক্সপ্লোরার দ্বারা ব্রাউজ করা যাবে না। এভাবে অনান্য ব্রাউজার, মেইল ক্লাইন্ট, মিডিয়া প্লেয়ার, ম্যসেঞ্জার ইত্যাদি বন্ধ করে রাখা যাবে। আর সচল করতে একইভাবে Enable access to this program চেক বক্স চেক করে আসলেই হবে।
ফায়ারফক্সের পটভুমিতে পছন্দের ছবি
জনপ্রিয় ওপেন সোর্স ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্সে নতুন ট্যাব খোলার সময় সাদা পেজ আসে। এখানে যদি আপনার পছন্দের ছবি দেখা যায় তাহলে কেমন হয়! এজন্য ব্রাউজার ব্রাকগ্রাউন্ড এ্যডঅন্স ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/10550 থেকে এ্যডঅন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার স্ট্যটাস বারের ডানের সবুজ আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Browser Backgrounds এ ক্লিক করুন। এখানে Firefox, Movie, Generic বাটনে উপরে মাউসের ডান বাটন ক্লিক করে মুছে দিন। এবার New Collection এ ক্লিক করে নতুন কালেকশন তৈরী করুন এবং Add বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিগুলো যোগ করুন। এবার নতুন ট্যাব (Ctrl+T) খুললে আপনার যোগ করা ছবি দেখাবে। একাধিক ছবি যোগ করা থাকলে নতুন ট্যাব খোলার সময় ধারাবাহিকভাবে এক এক ট্যাবে এক এক ছবি আসবে। ছবিটি ছোট হলে উপরের বামে দেখাবে, ছবিটি অন্য যায়গায় সরাতে চাইলে Ctrl কী চেপে মাউস দ্বারা ড্রাগ করলেই হবে। www.browserbackgrounds.com সাইটে রেজিস্ট্রেশন করা থাকলে আপনি প্রচুর পটভুমির ছবি ডাউনলোড করতে এবং আপনার পছন্দের ছবি আপলোড করতে পারবেন। বিস্তারিত আরো তথ্য পাবেন www.browserbackgrounds.com/bbext_howtouse.php এখানে। এটি ফ্লক ইন্টারনেট ব্রাউজারেও ব্যবহার করা যাবে।
ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার বন্ধ করার পরামর্শ
যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সবাই কম বেশী ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করেন। আর বেশীর ভাগ ইন্টারনেট ব্যাবহারকারীর অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের উইন্ডোজ হওয়াতে ডিফল্টভাবে ইন্টারনেট এক্সপ্লোরার থাকে। ফলে ওয়েব ব্রাউজার হিসাবে ইন্টারনেট এক্সপ্লোরারের আধিপত্য হওয়া স্বাভাবিক। কিন্তু বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরারের আধিপত্য খর্ব হবার পথে। সম্প্রতি ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারে মারাত্মক ত্রুটি ধরা পরেছে। এতে উল্ল্যেখ করা হয়েছে হ্যাকার বা ক্রাকারদের মত সাইবার অপরাধীরাদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের পাসওয়ার্ডসহ বিভিন্ন তথ্য চুরি ছাড়াও ওয়েবসাইট ক্ষতিগ্রন্থ হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ১০,০০০ ওয়েবসাইট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবী করেছে ট্রন্ড মাইক্রো। ত্রুটি সংশোধন না করা পর্যন্ত মাইক্রোসফটের পক্ষ থেকে অন্য ওয়েব ব্রাউজার ব্যবহারের পরাপর্শ দেওয়া হয়েছে। এতে ইন্টারনেট এক্সপ্লোরার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার অনেকগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য কাস্টম সার্চ ইঞ্জিন
ওপেন সোর্স ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরারে (৭+) সার্চ ইঞ্জিনে না ঢুকে ব্রাউজারের যুক্ত থাকা কাস্টম সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করা যায়। এখানে কিছু সাইটের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করা থাকে। ব্লগ বা যেসব ওয়েব সাইটে সার্চ করার সুযোগ আছে সেসব সাইটে এমন সার্চ ইঞ্জিন থাকলে তা মজিলা ফায়ারফক্সে বা ইন্টারনেট এক্সপ্লোরার ৭ বা পরবর্তী সংস্করণে কাস্টম সার্চ ইঞ্জিন হিসাবে যুক্ত করা যাবে। এখন দেখবো কিভাবে এমন কাস্টম সার্চ ইঞ্জিন তৈরী করে সাইটে যুক্ত করা এবং ব্রাউজারে যুক্ত করা যায়।
প্রথমে নিচের সংকেত নোট প্যাডে লিখে search.xml নামে সেভ করুন এবং সাইটের মূল রুটে আপলোড করুন।
Shamokal Darpon Search
Shamokal Darpon – Article Search
http://www.shamokaldarpon.com/favicon.ico
কোড বিশ্লেষণ: ৩য় লাইনে সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হয়েছে। ৪র্থ লাইনে সার্চ ইঞ্জিনের বর্ণনা দেওয়া আছে। ৫ম লাইনে সার্চ ইঞ্জিনে কোন আইকন দেখাবে তার ঠিকানা দেওয়া আছে। ৬ষ্ট লাইনে সার্চের ফলাফল কোন পাতাতে দেখাবে তা দেওয়া হয়েছে ({searchTerms}এর আগের টুক)।
এখন সাইটের মূল ফাইলে (হেডার) নিচের কোড যুক্ত করুন। যা আপলোড করা search.xml ফাইলের লোকেশন এবং টাইটেল দেওয়া আছে। যে সাইটের জন্য সার্চ ইঞ্জিন তৈরী করতে চান সেট সাইটের উপযোগী তথ্য দিতে হবে।
এবার সাইটি ব্রাউজ করলে কাস্টম সার্চ ইঞ্জিনের যায়গায় উজ্জল তারকা দেখাবে যেখানে ক্লিক করে উক্ত সাইটের যুক্ত থাকা সার্চ ইঞ্জিনটি যুক্ত করা যাবে।
প্রথমে নিচের সংকেত নোট প্যাডে লিখে search.xml নামে সেভ করুন এবং সাইটের মূল রুটে আপলোড করুন।
কোড বিশ্লেষণ: ৩য় লাইনে সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হয়েছে। ৪র্থ লাইনে সার্চ ইঞ্জিনের বর্ণনা দেওয়া আছে। ৫ম লাইনে সার্চ ইঞ্জিনে কোন আইকন দেখাবে তার ঠিকানা দেওয়া আছে। ৬ষ্ট লাইনে সার্চের ফলাফল কোন পাতাতে দেখাবে তা দেওয়া হয়েছে ({searchTerms}এর আগের টুক)।
এখন সাইটের মূল ফাইলে (হেডার) নিচের কোড যুক্ত করুন। যা আপলোড করা search.xml ফাইলের লোকেশন এবং টাইটেল দেওয়া আছে। যে সাইটের জন্য সার্চ ইঞ্জিন তৈরী করতে চান সেট সাইটের উপযোগী তথ্য দিতে হবে।
এবার সাইটি ব্রাউজ করলে কাস্টম সার্চ ইঞ্জিনের যায়গায় উজ্জল তারকা দেখাবে যেখানে ক্লিক করে উক্ত সাইটের যুক্ত থাকা সার্চ ইঞ্জিনটি যুক্ত করা যাবে।
ইন্টারনেটের মাধ্যমে ফোল্ডার এবং ডেক্সটপ শেয়ার করা
ইন্টারনেটের মাধ্যমে বড় বড় ফাইল শেয়ার করা বেশ ঝামেলার। কাউকে বড় কোন ফাইল পাঠাতে চাইলে বিভিন্ন ফ্রি হোষ্টিং সাইটে আগে আপলোড করতে হয় এবং ডাউলোডের লিংক দিতে হয়। কিন্তু আপনি জিব্রিজ দ্বারা সহজেই আপনার কম্পিউটারের ফোল্ডারকে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার দিতে পারবেন। ফলে আপনাকে কষ্ট করে বড় বড় ফাইল আপলোড করতে হবে না। প্রাপক অনেকটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মতো আপনার কম্পিউটারে থেকে ফোল্ডার বা ফাইল ডাউনলোড করে নিতে পারবে। এজন্য উভয়কে জিমেইল একাউন্ট এবং জিব্রিজ সফটওয়্যারটি থাকতে হবে। ২.০২ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যাটি www.gbridge.com থেকে ডাউনলোড করতে পারবেন।
এবার সফটওয়্যারটি ইনষ্টল করে জিমেইল আইডি দ্বারা জিব্রিজ লগইন করুন। কোন জিমেইল ব্যবহারকারীকে আমন্ত্রণ করতে চাইলে Invite Friend বাটনে ক্লিক করে জিমেইল ব্যবহাকারীদের আমন্ত্রণ জানাতে পারেন। এরপরে কোন জিমেইল ব্যবহাকারী অনলাইনে থাকলে তা বোঝা যাবে। কারো সাথে চ্যাটিং করতে চাইলে উক্ত আইডির উপরে মাউস দ্বারা ক্লিক করে Chat… এ ক্লিক করলে চ্যাটিং উইন্ডো থেকে স্বাভাবিকভাবে চ্যাটিং করতে পারবেন।
ফোল্ডার শেয়ার দেওয়া: আপনার কম্পিউটারের যেকোন ফোল্ডার আপনি নির্দিষ্ট কোন ইউজারকে বা সবাইকে শেয়ার দিতে পারেন। এজন্য Create SecureShare বাটনে ক্লিক করুন। এবার যে ফোল্ডার শেয়ার দিতে চান সেটি নির্বাচন করে Ok করুন। আপনি যদি নির্দিষ্ট কিছু ইউজারকে শেয়ার দিতে চান তাহলে উক্ত ইউজারগুলো নির্বাচন করুন। আর যদি সেভ থাকা সকল ইউজারদের শেয়ার দিতে চান তাহলে Allowed চেক করুন। আর যদি ভবিষ্যতে যুক্ত হবে এমন ইউজারসহ সকলকে শেয়ার দিতে চান তাহলে Allow all friends (include future new friends) নির্বাচন করুন। এরপরে Ok করুন এবং পরবর্তী ম্যাসেজেও Ok করুন। পূর্বে যদি কোন ইউজারকে নির্বাচিত করে থাকেন তাহলে তাদেরকে উক্ত ফোল্ডার দেখার আমন্ত্রণ জানানো হবে কিনা এমন ম্যাসেজ আসবে। যেখানে Yes Send Now করলে উক্ত ইউজারেররা নোটিফিকেশন পাবে, আর No করলে স্বাভাবিকভাবে শেয়ার সক্রিয় হবে এবং শেয়ার করা ফোল্ডারটি একটি ওয়েব লিংক হিসাবে ডিফল্ড ব্রাউজারে খুলবে। এখন যদি নির্দিষ্ট কাউকে শেয়ার করা ফোল্ডারের লিংকটি দিতে চান তাহলে উক্ত ইউজারের উপরে ক্লিক করে Chat… এ ক্লিক করলে চ্যাটিং উইন্ডো থেকে Send Share Link বাটনে ক্লিক করুন। এখানে উপরের মূল পেজ বা নিচের শেয়ার করা ফোল্ডারের উপরে ক্লিক করলে তা চ্যাটিং এর ম্যাসেজ হিসাবে লিংকটি পৌছে যাবে। আপনার লিংকটি পেয়ে উক্ত ইউজার ইচ্ছামত শেয়ার করা ফোল্ডারের তথ্য দেখতে বা ডাউনলোড করতে পারবে।
ডেক্সটপ শেয়ার দেওয়া: আপনি যদি আপনার ডেক্সটপ কোন জিব্রিজ ব্যবহারকারীতে শেয়ার পেতে চান তাহলে যার ডেক্সটপ দেখতে চান তার আইডির চ্যাটিংএ ম্যাসেজ পাঠান। এবার উক্ত ব্যবহারকারী চ্যাটিং উইন্ডো থেকে Send Desktop Share Invitation এ ক্লিক করলে আপনি আমন্ত্রণ পাবেন যা একসেপ্ট করলে আপনি উক্ত ব্যবহারকারীর ডেক্সপট দেখতে পাবেন। যা আপনি নিয়ন্ত্রণ করতে পাববেন।
এছাড়াও Options থেকে নেটওয়ার্ক ব্যান্ডউইথ নির্ধারণ করে দেয়া যাবে। জিব্রিজ থেকে সাইট আউট করতে LogOff মেনু থেকে Switch User or Change Login Setting এ ক্লিক করলে লগআউট হবে।

ডেক্সটপে রাখুন উইডগেট
উইডগেট ব্যবহার করে ডেক্সটপকে আরো আর্কশনীয় করতে পারেন। এর সাহায্যে ডেক্সটপ থেকেই আরএসএস সাইটের খবর ব্রাউজ ছাড়ায় দেখা যাবে। এছাড়াও রয়েছে, এনালগ ঘড়ি, ব্রাউজার ছাড়াই মেইল চেক করা, সার্চ করা এবং আরো বিভিন্ন দরকারী সুবিধা। উইন্ডোজ ভিসতাতে নিজস্ব উইডগেট থাকলেও অনান্য অপারেটিং সিস্টেমের জন্য উইডগেট রয়েছে বিভিন্ন সাইটের। জনপ্রিয় এবং আকর্শনীয় ছয়টি উইডগেটের ঠিকানা এবং সামান্য তথ্য দেওয়া হলো।
ইয়াহু উইডগেট: উইন্ডোজ এবং ম্যাকের উপযোগী ইয়াহু! উইডগেট এক কথায় অসাধারণ। http://widgets.yahoo.com সাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
গুগল উইডগেট: লিনাক্স প্লাটফরমসহ এটি উইন্ডোজ এবং ম্যাকে চলবে। গুগল ডেক্সটপ নামে পরিচিত এই উইডগেটে ব্যাক্তিগত তথ্য যোগ করা যায়। এছাড়াও আইগুগল www.google.com/ig নামে অনলাইনে গুগলের আরেকটি সেবা রয়েছে। http://desktop.google.com সাইট থেকে গুগল উইডগেট ডাউনলোড করা যাবে।
অপেরা উইডগেট: এটিও উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকে চলবে। অপেরা উইডগেট ব্যবহার করতে হলে অপেরা ওয়েব ব্রাউজার ৯ বার এর পরের সংস্করণ (www.opera.com/download) লাগবে। http://widgets.opera.com সাইট থেকে অপেরা উইডগেট ডাউনলোড করা যাবে।
এডোবি এয়ার: এটি উইন্ডোজ এবং ম্যাকে চলবে। এটি www.yourminis.com/minis সাইট ছাড়াও ডেক্সটপে চলবে। http://labs.adobe.com/downloads/air.html সাইট থেকে গুগল উইডগেট ডাউনলোড করা যাবে।
ক্লিপফলিও: শুধুমাত্র উইন্ডোজের উপযোগী এই উইডগেট www.klipfolio.com সাইট থেকে ডাউনলোড করা যাবে।
এমনেষ্টি জেনারেটর: এই উইডগেট শুধুমাত্র ম্যাক ওএক্স এবং উইন্ডোজ ভিসতাতে চলবে। http://amnesty.mesadynamics.com/GeneratorWin.html থেকে ডাউনলোড করা যাবে। এটি ব্লগে এমবেট করে ব্যবহার করা যাবে।

ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার
ইমেইল ক্লাইন্টের নাম আমরা সবাই শুনেছি অনেকেই আউটলুক, ইউডোরা, থান্ডারবার্ডের মত ইমেইল ক্লাইন্ট ব্যবহার করে থাকেন। মেইল ক্লাইন্টের মাধ্যমে পপ সুবিধা থাকা মেইলগুলো ওয়েব মেইল থেকে ডাউনলোড হয়ে মেইল ক্লাইন্টে চলে আসে ফলে ইন্টারনেট ছাড়াই ইমেইল পড়া এবং লিখে সেভ করে রাখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে মেইল ক্লাইন্টে ওয়েবমেইলগুলো ডাউনলোড হয় ফলে ওয়েবমেইলে তা আর থাকে না, অন্য কোথাও থেকে আর পড়াও যায় না। যদিও জিমেইল পপ সুবিধা সাথে অনলাইনে মেইলের কপি রাখার ব্যবস্থা আছে। ফলে জিমেইল ব্যবহাকারীরা পপ সক্রিয় করে অন্য মেইল ক্লাইন্ট ব্যবহার করলে যে সুবিধা পেয়ে থাকে তাই পাওয়া যাবে জিমেইল অফলাইন দ্বারা। মূলত এটা জিমেইলকে অনলাইনের সাথে অফলাইনের যোগসূত্র তৈরী করে দিয়েছে। অফলাইনে জিমেইল ব্যবহার করতে হলে গুগল গিয়ার ইনস্টল করতে হবে। এজন্য http://gears.google.com থেকে গুগল গিয়ার ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার জিমেইল খুলে সেটিংস থেকে Labs ট্যাবে যান এবং Offline এর Enable অপশন বাটন নির্বাচন করে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। সেভ হবার পরে জিমেইল পুনরাই সক্রিয়ভাবে লোড হবার পরে উপরের ডানে Offline0.2 এ ক্লিক করুন তাহলে Install offline access for Gmail ডায়ালগ বক্স আসবে এখানে Next করুন (যদি Gears Security Warning ডায়ালগ বক্স আসে তাহলে I trust this site চেক করে Allow বাটনে ক্লিক করুন।) এবং কোথায় কোথায় শটকাট নিবেন তা নির্বাচন করে Ok করুন, তাহলে ডাউনলোড (Finishing offline installation এবং পরে Synchronizing…) শুরু হবে। এটি মূলত ইউজারের Local Settings\Application Data এর মধ্যে সেভ হয়। সবশেষে Go into Flaky Connection Mode এ ক্লিক করুন। এরপরে ইন্টারনেট সংযোগ না থাকলেও তৈরী হওয়া শটকাটে ক্লিক করে অথবা https://mail.google.com/mail সাইটে গিয়ে মেইল পড়তে, লিখে সেভ করতে পারবেন। একই কম্পিউটারে, একই ব্রাউজারে, এভাবে একাধিক ইউজারের তথ্যও অফলাইন করে রাখা যাবে। এমনকি একই একাউন্ট একাধিক কম্পিউটারে অফলাইন করে রাখা যাবে। আর পোর্টেবল ফায়ারফক্সে ব্যবহার করলেতো কথাই নেই, ইচ্ছেমত বহন করা যাবে (সিডিতে রাইট করেও রাখা যাবে) আর অপারেটিং সিস্টেম পরিবর্তন বা নতুন করে ইনস্টল করলেও সমস্যা নেই। জিমইেল অফলাইন আপতত উইন্ডোজ (এক্সপি+), ম্যাক এবং লিনাক্সে ইন্টারনেট এক্সপ্লোরার৬+, ফায়ারফক্স ১.৫+, সাফারিতে সর্মথন করবে। এছাড়াও সকল ধরনের তথ্যই জিমেইলের অফিসিয়াল ব্লগ http://gmailblog.blogspot.com থেকে পাওয়া যাবে।
ফায়ারফক্স মনে রাখবে ইয়াহু এবং হট মেইলের পাসওয়ার্ড
জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের একটি বিশেষ সুবিধা হচ্ছে পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা যাতে পরবর্তীতে পাসওয়ার্ড না লিখেই সাইটে লগইন করা যায়। কিন্তু নিরাপত্তা জনিত কারনে ইয়াহু, হটমেইলসহ কিছু কিছু সাইট পাসওয়ার্ড সেভ করার সুযোগ দেয় না। তবে দরকার হলে একটু চাতুরি করে এসব সাইটের পাসওয়ার্ডও সেভ করা যায়।
এজন্য ইয়াহু বা হটমেইলে লগইন পেজে প্রবেশ করুন এবং নিচের কোড এড্রেসবারে পেস্ট করে এন্টার চাপুন।
javascript:(function(){var ca,cea,cs,df,dfe,i,j,x,y;function n(i,what){return i+” “+what+((i==1)?”":”s”)}ca=cea=cs=0;df=document.forms;for(i=0;i
এরপরে ম্যাসেজ আসলে Ok করে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে সাইন ইন করলে Remember Password ম্যাসেজ আসবে। এখন Remember বাটনে ক্লিক করে পাসওয়ার্ড সেভ করে নিন।

ইয়াহু! এর মাইক্রো ব্লগিং ‘মীমী’
জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু! meme (মীমী) নামে মাইক্রো ব্লগিং চালু করেছে। মূল কথা হচ্ছে কিছুদিন আগে ইয়াহু! মীমী পর্তুগিজ এবং স্প্যনিশ ভাষাতে অবমুক্ত হয় এবং সমপ্রতি ইংরেজী ভাষাতে অবমুক্ত হলো। এখন দেখার বিষয় ইয়াহু! এর এই সেবা টুয়িটারের (www.twitter.com) বা টাম্বল্র (www.tumblr.com) এর জন্য কতটা শক্ত প্রতিদন্দ্বী হতে পারে। টুয়িটারের মত এখানেও স্ট্যাটাস পোস্ট করা যাবে আর সাথে বাড়তি হিসাবে থাকছে ছবি, অডিও এবং ভিডিও যোগ করার ব্যবস্থা। ছবির ক্ষেত্রে কম্পিউটার থেকে আপলোড বা ওয়েবসাইটে লিংক, অডিও এর ক্ষেত্রে এমপিথ্রি এর লিংক এবং ভিডিও এর ক্ষেত্রে YouTube বা Vimeo এর লিংক ব্যবহার করা যাবে।
মীমী ব্যবহারে জন্য ইয়াহুর একাউন্ট থাকতে হবে। মোবাইল এবং উভয় ক্ষেত্রে http://meme.yahoo.com সাইটে গিয়ে ব্যবহার করা যাবে তবে মোবাইলের জন্য আলাদা সংস্করণ হচ্ছে http://m.yahoo.com/w/meme। প্রথমে উপরোক্ত সাইটে গিয়ে Start Now ক্লিক করে Yes, I am a Yahoo! User করুন এবং ইয়াহু! একাউন্ট দ্বারা লগইন করুন। এরপরে প্রোফাইলে ছবি, শিরোনাম এবং ওয়েব ঠিকানা যোগ করতে পারবেন।

সয়ংক্রিয়ভাবে ফেসবুকে লগইন করা
জনপ্রিয় স্যোসাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে আলাদা লগইন না করে গুগল, ইয়াহু, ওপেন আইডি ইত্যাদি দ্বারা সয়ংক্রিয়ভাবে লগইন করা যাবে। ফলে উপরোক্ত নেটওয়ার্কে লগইন করা থাকলে ফেসবুকে নতুন করে লগইন করতে হবে না। এটা অনেকটা নেটওয়ার্ক একত্রিভূত করার মত। এটি সক্রিয় করতে ফেসবুকে লগইন করে Accounts Settings এ যান। এবার Linked Accounts এর Add a new linked account এ ক্লিক করে যে (Google, MySpace, Yahoo, Vidoop, MyopenID, Verisign PIP, OpenID) একাউন্ট দ্বারা লগইন করতে চান সেটি নির্বাচন করুন এবং Link New Account এ ক্লিক করুন। যদি গুগল যুক্ত করতে চান তাহলে নতুন উইন্ডো থেকে জিমেইলে লগইন করুন এবং পরবর্তী উইন্ডো থেকে Allow বাটনে ক্লিক করুন। এভাবে আপনি একাধিক একাউন্ট যোগ করতে পারবেন। ফলে আপনি যুক্ত করা যে কোন একাউন্টেই লগইন করা থাকা অবস্থায় ফেসবুকে ঢুকলে আপনা আপনি লগইন হবে। তবে যুক্ত করা একাউন্টে লগআউট করলে ফেসবুকে সয়ংক্রিয়ভাবে লগআউট হবে না।
Subscribe to:
Posts (Atom)