কম্পিউটার বিশ্বে ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় বিপ্লব।ইন্টারনেট হচ্ছে একটি কম্পিউটার নির্ভর নেটওয়ার্কিং সিস্টেম,তাই কম্পিউটারের বহুমুখী ব্যবহারের উপর ইন্টারনেটের ব্যবহার নির্ভর করে। শুরুতে কেবলমাএ তথ্যের আদান-প্রদান করার জন্য ইন্টারনেটের জন্ম হলেও যতই দিন যাচ্ছে ইন্টারনেটের ব্যবহারের বহুমুখীতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।কিন্তু এই ইন্টারনেটের উৎপত্তি কখন থেকে শুরু হয়েছিল আসুন তা জেনে নিই—
* ১৯৬২ সালে প্রথম MIT-এর J.C.R Like lider তার গ্যালাকটিক নেটওয়ার্ক কনসেপ্ট বর্ননা করেন। তাতে বিভিন্ন কম্পিউটারের মধ্যে প্রোগাম এবং ডেটার আদান-প্রদান পদ্ধতির কথা বলেন। তার ধারনাই অনেকটা আজকে ইন্টারনেটের রুপ লাভ করেছে।
* MIT-এর Leonard Kleinrock নামক একজন কম্পিউটার বিশেষজ্ঞ ১৯৬২ সালে তার প্রথম গবেষনা পত্রে এবং ১৯৬৪ সালে প্রকাশিত packet swiching theory নামক বইয়ে circut এর পরিবর্তে packets ব্যবহারের কথা উল্লেখ করেন যা,কম্পিউটার নেটওয়ার্কিংয়ের দিক নির্দেশনা প্রদান করে।
* ১৯৬৫ সালে Thomas merrill Robert Tx-2 কম্পিউটারের সাথে কার্লিফোনিয়ার Q-32 কম্পিউটারের সাথে লো স্পীড ডায়াল আপ টেলিফোনের মাধ্যমে সংযোগ স্থাপন করে পরীক্ষামূলকভাবে ডেটার আদান-প্রদান করতে সক্ষম হন। ইহাই Wide area নেটওয়ার্কের প্রথম সূএপাত বলে বিবেচনা করা হয়।
* Robert ১৯৬৭ সালে “ARFANET” নামক গবেষনা পত্রে তার নেটওয়ার্কিং ধারনা ব্যাখা করেন। যে সম্মেলনে তিনি তার গবেষনা পএ পাঠ করেন একই সম্মেলনে Donald Devids এবং Ronger Scantlebury নামে ইংল্যান্ডর দুজন গবেষক packet network নামে একটি গবেষনা পএ উপস্থাপন করেন।
* ARFANET ১৯৬৯ সালের ৫ই ডিসেম্ভর ইন্টারনেটের আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।আর ১৯৭০ সালে Bob khan ইন্টারনেটের জন্য TCP/IP পদ্ধতির প্রস্তাব করেন যা ইন্টারনেটকে পূর্নতা দান করতে সহায়ক হয়।
মূলত ইন্টারনেটের উৎপত্তির প্রথম ক্ষেত্রই হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সী(ARPA)। যেটি আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একটি সংস্থা। সামরিক বাহিনীর ব্যবহারেরে জন্য নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবনই যাদের দায়িত্ব। এ সংস্থার বিজ্ঞানীরা নিজেদের ভেতর তথ্য বিনিময়ের জন্য যে ARPANET তৈরী করেন ,কালের বিবর্তনে সেই উৎস থেকেই আজকের এই বর্তমান ইন্টারনেটের উৎপত্তি।
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment