Tuesday, November 10, 2009

যেভাবে co.cc ডোমেইন সেটাপ করবেন

বর্তমানে বেশকিছু ফ্রি ডোমেইন পাোয়া যায়। সেধরণের একটি ডোমেইন নেম CO.CC| আপনি অতি সহজে CO.CC ডোমেইন পেতে পারেন। এখন আমরা শিখব কিভাবে ডোমেইন সেটাপ করতে হয়।

১. প্রথমে এই লিংকে ক্লিক করুন। CO.CC এর হোমপেজ আসবে। এখানে দেখবেন একটি টেক্সট বক্স আছে। তার ডান পাশে "Check Availability" লেখা একটি বাটন আছে। ঐ টেক্সট বক্সে আপনার কাংখিত ডোমেইন নেম লিখুন, যেমনঃ আপনি mohaimen.co.cc নামে ডোমেইন নেম পেতে চান, তাহলে টেক্সট বক্সে লিখুন mohaimen। তারপর পাশের "Check Availability" বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে আপনার ডোমেইন নেম চেক করবে। যদি আগে থেকে কেউ এই ডোমেইন রেজিষ্ট্রেশন না করে থাকে তাহলে mohaimen.co.cc is available লেখাটি দেখাবে। যদি না দেখায় তাহিলে অন্য ডোমেইন নেম দেখুন।

এবার Continue Registration এ ক্লিক করুন। এবার আপনাকে নিবন্ধিত হতে হবে। এজন্য Create an account now এর উপর ক্লিক করুন। একটি নিবন্ধন ফরম আসবে। এখানে আপনার তথ্য পূরণ করুন। এবং সব শেষে I accept the Terms of Service এ টিক দিয়ে Creat an account এ ক্লিক করুন।

এবার একটি লেখা দেখাবে Your new domain has been successfully registered। আপনার ডোমেইন হয়ে গেছে। এখন আপনাকে ডোমেইনটি সেটাপ করতে হবে।

২. Setup বাটনে ক্লিক করুন। Manage Domain আসবে। এখানে আপনার ডোমেইনের ডান পাশে Setup লিখা বাটনে ক্লিক করুন। এখানেই প্যাঁচটা। এখন আপনি যদি ডোমেইন চান তাহলে 1. Manage DNS এ চেক দিন। এখানে দুটি টেক্সট বক্স দেখতে পাবেন। Name Server 1 ও Name Server2। এখানে আপনার ওয়েব সার্ভার থেকে পাওয়া Name Server দুটি লিখুন। এটি আপনার ওয়েবসাইট যাদের সার্ভারে হোস্ট করেছেন তারা বলে দিবে। Name Server ঘর গুলো পূরণ করে Setup এ ক্লিক করুন। এবার ২৪ ঘন্টা পরে ডোমেইনটি আপনার সার্ভারে সেট হবে। তারপর ৪৮ ঘন্টা পরে আপনার ওয়েব সার্ভারের Domain Addson অপশনে গিয়ে আপনার নিবন্ধিত ডোমেইন লিখুন। কাজ হয়ে যাবে।

No comments:

Post a Comment